দিবাকর ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্রবিন্দু ও দৈনিক নিউজ ডটকমের প্রকাশক ও সম্পাদক হোসনি জুবাইরির মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার আছরের নামাজের পর মির্জাপুর থানা জামে মসজিদে এ দোয়া হয়।
থানা মসজিদের খতিব ও ইমাম মাওলানা ফরিদ হোসাইন প্রেসক্লাব মির্জাপুর আয়োজিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন। এতে প্রেসক্লাবের সভাপতি এস এম শিপন, সাবেক সভাপতি শামসুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক সহসভাপতি মো. শামীম আল মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক সাপ্তাহিক বারবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি খায়রুল করিম পাপন ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, হোসনি জুবাইরির ভগ্নিপতি শামীম আল মামুন ও ভাগ্নে সম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ নভেম্বর শুক্রবার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শোকসভা হয়। এতে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, সাবেক সাধারণ সম্পাদক রায়হান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবাকর