ঢাকা |
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com

মির্জাপুরে যাত্রা শুরু করলো গোড়াইল প্রিমিয়ার ক্রিকেট লীগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025
মির্জাপুরে যাত্রা শুরু করলো গোড়াইল প্রিমিয়ার ক্রিকেট লীগ ছবির ক্যাপশন: খেলা উদ্বোধন করছেন অতিথিরা।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com
স্পোর্টস ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫-২০২৬ সিজনের জন্য যাত্রা শুরু করলো গোড়াইল প্রিমিয়ার ক্রিকেট লীগ। মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. আজম মৃধা ১৩ নভেম্বর শনিবার সকালে খেলার উদ্বোধন করেন। 
গোড়াইল রাইজিং স্টার আয়োজিত খেলাটি গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়। মির্জাপুরের দেওহাটা স্পোর্টস খেলাটির স্পন্সর। 
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফরিদ মিয়া, সাবেক ছাত্রনেতা আইয়্যুব মৃধা, লিয়াকত আলী, কাউছার মৃধা, উপজেলা বিএনপির সদস্য সোহাগ মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম অনিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা ও  স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ছেলে ফারহান আজাদ মুগ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন। 
খেলার আয়োজক কমিটির সদস্য সচিব গোড়াইল রাইজিং স্টার এর সদস্য ফারহান ইসলাম জনি জানান, টসে হেরে টাঙ্গাইলের ডি জে কিংস ১৬ ওভারে ১৯২ রান করে। জবাবে মির্জাপুর স্পোর্টস ১৪ ওভারে ১৯৩ রান করে ৫ উইকেটে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ হন সাজ্জাদুর ইসলাম। খেলায় ১৬টি দল অংশ নিবে। 

নিউজটি পোস্ট করেছেন : দিবাকর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল