ঢাকা |
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com

হাদী ও এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে মির্জাপুরে মিছিল, সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025
হাদী ও এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে মির্জাপুরে মিছিল, সমাবেশ ছবির ক্যাপশন: বিক্ষোভে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com
দিবাকর ডেস্ক
ঢাকা ও চট্রগ্রাম থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদৗ ও এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ১৩ নভেম্বর শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচী পালিথ হয়। এতে স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী নেতৃত্ব দেন।
এ সময় অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফ মিয়া ও আজাহার সিকদার, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 
বিকেল চারটায় মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে আবুল কালাম আজাদ সিদ্দিকী দুইটি ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন। 

নিউজটি পোস্ট করেছেন : দিবাকর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া