আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় এ লটারি অনুষ্ঠান শুরু হবে বলে জানা গেছে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এসংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেয়া হয়েছে। এর সঙ্গে লটারির ফল দেখার প্রক্রিয়াও জানানো হয়েছে।
০৯ ডিসেম্বর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মো. ইউনুস ফারুকী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ের (কেন্দ্রীয় ডিজিটাল লটারির অন্তর্ভুক্ত) ডিজিটাল লটারি অনুষ্ঠান ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আগামী বৃহস্পতিবার সকালে হবে। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক, শিক্ষার্থী নির্ধারিত লিংক থেকে তাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানেরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন।

দিবাকর