ঢাকা |
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com

দরিদ্র, ছিন্নমূল ও পথচারীদের নিয়ে বিএনপির ইফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026
দরিদ্র, ছিন্নমূল ও পথচারীদের নিয়ে বিএনপির ইফতার ছবির ক্যাপশন: টাঙ্গাইল মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দরিদ্র, ছিন্নমূল ও পথচারীদের সঙ্গে ইফতার করেন জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com
দিবাকর রিপোর্ট
টাঙ্গাইলের মির্জাপুরে দরিদ্র, ছিন্নমূল ও পথচারীদের নিয়ে ইফতার করেছেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। ২০ মার্চ শুক্রবার মির্জাপুরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে তিনি প্রায় ৩০০ জন দরিদ্র, ছিন্নমূল ও পথচারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ইফতার করেন।
এতে অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আলতাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক এস এম মহসীন, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ মিয়া, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, মির্জাপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে আবুল কালাম আজাদ সিদ্দিকী সংক্ষিপ্ত আলোচনায় বলেন, ‘দরিদ্র, পথচারী ও ছিন্নমূল অনেকে নানা ধরণের কষ্টে থাকেন। তাদের অনেকে সময়মত ইফতার করতে পারেন না। পবিত্র রমজান মাসে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস হিসেবে ইফতারের আয়োজন করা হয়।’

নিউজটি পোস্ট করেছেন : দিবাকর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল