ঢাকা |
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, অ্যাডহক কমিটির প্রধান তামিম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026
ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, অ্যাডহক কমিটির প্রধান তামিম ছবির ক্যাপশন: তামিম ইকবাল (বায়ে) ও আমিনুল ইসলাম (ডানে)
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com
ডেস্ক রিপোর্ট
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। আগের কমিটিতে নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম। ৭ এপ্রিল বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
এর আগে তিনি গত বছরের অক্টোবরের বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। এতে জানানো হয়, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছেন সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিটি। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার ২১ ধারা অনুযায়ী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় এনএসসি। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। এই সময়ের মধ্যে তারা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন দেবেন। অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। কমিটি গঠনের খবরের পর তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন অ্যাডহক কমিটিকে শুভেচ্ছা জানাতে আসেন অনেকে। 
নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি আমিনুলের
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নিজেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একমাত্র বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম। এনএসসি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।
তাঁর দাবি গত ৫ এপ্রিল এনএসসির দেওয়া তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না। ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
আমিনুল আরও জানান, ১৫টি ক্লাব ও তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে যে আপত্তি উঠেছিল, তা ২০২৫ সালের ২৪ ও ২৫ সেপ্টেম্বর আধা-বিচারিক শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল।
-সূত্র : প্রথম আলো

নিউজটি পোস্ট করেছেন : দিবাকর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আমিনুরের লাশ,

দেশে দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আমিনুরের লাশ,