ঢাকা |
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ইফতার সামগ্রী বিতরণ করেন।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com
দিবাকর ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে দরিদ্রও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
এতে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া,  মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, সিঙ্গাপুর বিএনপির সহসভাপতি লাভু মৃধা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, সদস্য সোহাগ মিয়া, পৌর বিএনপির সহসভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ মিয়া ও মির্জাপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আগামীকাল শুক্রবার দরিদ্র ও পথচারীদের নিয়ে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনার চত্বরে বিএনপি নেতা-কর্মীরা ইফতার করবেন। 

নিউজটি পোস্ট করেছেন : দিবাকর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রদ্ধায় পালিত হলো ঢাকার বাইরে মির্জাপুরে প্রথম হানাদার প্রত

শ্রদ্ধায় পালিত হলো ঢাকার বাইরে মির্জাপুরে প্রথম হানাদার প্রত