ঢাকা |
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ ছবির ক্যাপশন: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। info@dailydibakar.com, dailydibakar@gmail.com
দিবাকর রিপোর্ট
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে ৪৯তম এ দিবস পালন করেন সর্বস্তরের মানুষ। মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ স্থানীয়রা নেতাকে স্মরণ করেন। 
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য মোহাম্মদ আনোয়ারুল আজীম আকন্দ এর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে ভাসানীর পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা বিএনপির আয়োজনে ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহমেদ আযম খান, সাবেক সংসদ সদস্য বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ বক্তব্য দেন। 
শামসুজ্জামান দুদু বলেন, দেশে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এতে কোনো লাভ হবে না। আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তা বিএনপিরই সরকার হবে।
তিনি বলেন, মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করা মানেই শহীদ জিয়াউর রহমানের পথ অনুসরণ করা।
তিনি আরও বলেন, জামায়াত গণতন্ত্রের পক্ষের কোনো শক্তি নয়। জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরিয়েছে এই দল। 
ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে যারা খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে।’
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, আওয়ামী লীগ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগের যাঁরা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে অবস্থান করছেন; তাঁদের নির্দেশে ককটেল নিক্ষেপ ও জ্বালাও–পোড়াও থেকে বিরত থাকার জন্য দলটির সাধারণ কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দিবাকর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বামী জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দ

স্বামী জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দ