দিবাকর ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমীন এর কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিলকারিরা হলেন সাবেক সংসদ সদস্য বিএনপির শিশু বিষয়ক সম্পাদক বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়েতে ইসলামীর মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন, জেলা বিএনিপর সাবেক সদস্য (বিএনপি থেকে পদত্যাগকারী) ফিরোজ হায়দার খান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিসের মো. আবু তাহের ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এ টি এম রেজাউল করিম আল রাজী।
এদিকে নির্বাচনে অংশ নিতে গতকাল সোমবার আবুল কালাম আজাদ সিদ্দিকী মনোনয়ন পত্র দাখিল করবেন। এ খবরে দলীয় নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। মনোনয়ন পত্র দাখিলের আগে আবুল কালাম আজাদ সিদ্দিকী নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। তিনি তাঁদের কোন প্রকার স্লোগান না দিতে অনুরোধ করেন। তাঁর বক্তব্যের পর সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
অপরদিকে মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। তিনি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার ছয়জনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

দিবাকর