প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 || প্রকাশের তারিখঃ Mar 24, 2026
তরুন ও যুব সমাজকে রক্ষা করতে ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে: আবুল কালাম আজাদ সিদ্দিকী

দিবাকর ডেস্ক
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘দেশের তরুণ ও যুব সমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে। কারণ একমাত্র খেলাধুলার মাধ্যমেই তাদেরকে মাদক ও নানা ধরণের অপরাধ থেকে মুক্ত রাখা সম্ভব।’
তিনি ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলার নতুন আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্ণামেন্ট এর চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় আদাবাড়ী নবীন সংঘ নামক সংগঠন খেলার আয়োজন করে। খেলায় চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতিকে চার পয়েন্টে ডোকলাহাটি ইউথ সোসাইটি পরাজিত করে।
অনুষ্ঠানে সৌদিআরবের তাবিত কোম্পানীর প্রকল্প কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী, যুগ্ম সম্পাদক আলতাফ মিয়া ও টাঙ্গাইল-৭ আসনে বিএনপির মিডিয়া ম্যানেজার জাকির সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
all rights reserved 2025 @ dailydibakar