প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 || প্রকাশের তারিখঃ Dec 9, 2025
দুর্নীতি বিরোধী দিবসে বক্তারা : তরুনেরা এগিয়ে আসলে দুর্ণীতি প্রতিরোধে সক্ষম হব

দিবাকর ডেস্ক
দুর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এ প্রতিপাদ্যে নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন এর উদ্বোধন করেন।
এরপর উড়ানো হয় পায়রা। উপজেলা পরিষদ চত্বরে বের হয় শোভাযাত্রা। অংশগ্রণকারীরা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রচনা করেন মানববন্ধন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমান।
ইউএনও ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, জেষ্ঠ্য শিক্ষক আজাহারুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সহসভাপতি মো. জহিরুল ইসলাম শেলী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্কাউট শরণ তাজ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী জিসান মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি আলোচনায় বলেন, `সমাজের প্রতিটি ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছেন তাদের নিজেদের সচেতনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।'
শরণ তাজ বলে, দেশে দুর্নীতি প্রতিরোধে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা জাতীয় পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে, যা তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলে। এছাড়া বৈষম্যহীন সমাজ গঠনে সহায়তার মাধ্যমেও স্কাউটেরা দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে।
আলোচনায় অংশ নিয়ে শামসুল ইসলাম বলেন, `সমাজের প্রতিটি ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছেন তাদের নিজেদের সচেতনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।'
ইউএনও সুরাইয়া ইয়াসমিন বলেন, `তরুণরা এগিয়ে আসলে আমরা দুর্ণীতি প্রতিরোধ করতে অনেক ক্ষেত্রেই সক্ষম হব। আমাদের প্রতিটি সময়ই মূল্যবান। এই মূলবান সময় নষ্ট না করে সবাই যেন ভাল কাজে ব্যয় করি।'
all rights reserved 2025 @ dailydibakar