প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 || প্রকাশের তারিখঃ Nov 17, 2025
মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী
দিবাকর ডেস্ক
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ষষ্ঠ বারের মত বিএনপির দলীয় মনোনয়ন পেলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। গত ৩ অক্টোবর সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করার সময় তাঁর নাম ঘোষণা করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে মির্জাপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে দলীয় মনোনয়ন প্রাপ্তির খবর এলাকায় ছড়িয়ে পড়লে আবুল কালাম আজাদ সিদ্দিকীর সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম জানান, আবুল কালাম আজাদ সিদ্দিকী দলীয় মনোনয়ন পাওয়াতে তাঁরা খুবই খুশি। এই খুশির বার্তা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করবেন। তাঁরা বিএনপির প্রতি সমর্থন জানাতে উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাবেন।
all rights reserved 2025 @ dailydibakar